Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় ৬০ জন রোগীর মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৬০ জন অসহায় রোগীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী-পুরুষের হাতে এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।