Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার: র‌্যাব-১০

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চকবাজারের লালবাগ কেল্লা মোড়ের জলাপট্টি এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা কাজল মিয়ার তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি পলিথিন কারখানার মেশিনের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।

পরে যাচাই-বাছাই শেষে র‌্যাব নিশ্চিত হয়, উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত সরকারি পিস্তল।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।