Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দের ব্যবহারিক সামগ্রী পেলেন ৪২৪ উপকারভোগী

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে উপজেলার ৪২৪ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বেলা ১১টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) আকতার ফারুক বিল্লালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমির নূরুল আফছার মোর্তজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন এবং জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪২৪ জন উপকারভোগীর মধ্যে ৯৯টি সিলিং ফ্যান, ৩৩টি সেলাই মেশিন, ২২টি হুইলচেয়ার, ২৪টি বেঞ্চ, ১১টি প্যাডেল ভ্যান, ৩৩টি বাইসাইকেল এবং ২০৩টি ফুটবল বিতরণ করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।