Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৫, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে কাপাসিয়া মোড়ে তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, স্থানীয় যুব সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, তুমলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মজিদ, শ্রমিকদল নেতা জসিমউদ্দিন, তুমলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ বুলবুল দেওয়ান এবং সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, তুমলিয়া ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। মাদকের ভয়াবহ প্রভাবে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

তারা আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের এ সমাজে কোনো স্থান নেই। মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে। যুব সমাজকে সঙ্গে নিয়ে প্রতিটি এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি গণবিক্ষোভ বের করা হয়। বিক্ষোভটি কাপাসিয়া রেলগেট, আড়িখোলা রেলস্টেশন, শ্রমিক কলেজ মোড় ও বোয়ালী ব্রিজ প্রদক্ষিণ করে তুমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।