Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, নড়াইল 
জুলাই ৬, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরের ওপর উল্টে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু খানম (১১) গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার সেতু ও আহত মিতু খানম খালপাড় এলাকার হাফিজার মোল্যার দুই মেয়ে। সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং মিতু একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পড়াশোনা শেষ করে খাবার খেয়ে দুই বোন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ছোট পাথরবোঝাই একটি ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সড়কের পাশের একটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই বোন ট্রাক ও পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লোহাগড়া নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।