Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা আধুনিক হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অরবিন্দ বিশ্বাস, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন উদ্যোগ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত করা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।