Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবির মূল ক্যাম্পাসে এমএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৬, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ‘বাউবি মডেল স্টাডি সেন্টার’-এ ভর্তি হওয়া ২০২৬ শিক্ষাবর্ষের এমএড (২০২৬ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার সকালে গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাউবিকে আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী—সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে বাউবিতে নতুন নতুন কার্যক্রম চালু করা হবে।”

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মো. আরিফ-উজ-জামান। পরে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী তাদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশনের প্রভাষক এমএস অনুশ্রী ঘোষ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।