Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলা প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র প্রদান

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম সোমবার শরণখোলা প্রেসক্লাবে একটি কম্পিউটার ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করেছেন।

এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, নায়েবে আমির ডা. ফজলুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মোস্তফা আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেরা ঝর্ণা, মাহফুজুর রহমান বাপ্পী, মো. শহীদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, সাংবাদিক মাসুদ মীর, জাহিদ হাসান হিমেল ও জুয়েল হৃদয়সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, “বাগেরহাট জেলার অন্যতম সংগঠিত সাংবাদিক সংগঠন শরণখোলা প্রেসক্লাব। উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রেসক্লাবের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশে জামায়াতে ইসলামী বাংলাদেশ সবসময় থাকবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শরণখোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে একটি কম্পিউটার ও প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।