Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমি থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের অনুমতি প্রদান এবং এ-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মো. হায়দার মোল্লা নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের মামুদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামানন্দ এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. হায়দার মোল্লা কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অনুমতি দিয়ে অবৈধ আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।