মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের নতুন পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মো. মাজহারুল ইসলাম পলিন তালুকদারকে সভাপতি এবং ইয়াসির আরাফাত হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. শফিউল আলম জসীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. উজ্জ্বল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে শুভ্র জন বাপ্পি সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন বলেন, “পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম করেছে। আশা করি তাদের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন, “নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। আশা করি তারা দল ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।”

