Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএসটিএ) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মো. আরিফুর ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা।

কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএসটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মইন উদ্দিন মঞ্জু, মহাসচিব বিপ্লব উজ জামান বিপ্লবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এদিকে কর্মবিরতি চলাকালেও কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মো. আরিফুর ইসলাম আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।