Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি।

সোমবার (৬ জুলাই) সকালে এলজিইডির আওতায় সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মাগুরা ইউনিয়নের চারা বটতলা থেকে চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার এবং ইসলামকাটি ইউনিয়নের উথালী ফেরিঘাট থেকে গোপালপুর পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার সড়কের উদ্বোধন করেন তিনি। এছাড়া তালা কাঁচাবাজারের সড়ক উন্নয়ন ও সাতটি শেড নির্মাণকাজেরও উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজায়াত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা এম এ হাকিম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা মুজিবুর রহমান, যুব নেতা মুহিবুল্লাহ, আলমগীরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।