Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোহেলদিয়া গ্রামের মো. দেলোয়ার শেখের মেয়ে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার মো. সাইফুল শিকদারের স্ত্রী। বর্তমানে তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের নাজিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ঢাকা-খুলনা রেলপথের কাপুড়িয়া সদরদী এলাকায় রেললাইনের ওপর অবস্থানকালে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানায়, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।