Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছায় ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

যশোর প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় বানর খেলা দেখতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। সে দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আশাদুল ইসলাম জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

নিহতের বাবা জানান, সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশে বানর খেলা দেখতে যায় মোস্তাফিজুর। যাওয়ার সময় তিনি ও তার স্ত্রী ছেলেকে রাস্তার এক পাশ দিয়ে সাবধানে চলতে বলেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর খবর পান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।