Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকায় সিভিএস ফার্মেসির কর্মকর্তা নীলি আহমাদের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আমেরিকার অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিভিএস (CVS)-এর অধীনস্থ একটি ফার্মেসির ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা নীলি আহমাদ (৭১) আর নেই। বুধবার (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ৯টায় ভার্জিনিয়া হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আর্লিংটনের ভার্জিনিয়া হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

নীলি আহমাদের স্বামী আলাউদ্দিন আহমাদ বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক বাংলারবাণী পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গ্রেটার ওয়াশিংটনের সাবেক সভাপতি, ওয়াশিংটনের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবং কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত দার আল-নূর ইসলামিক সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ভার্জিনিয়ার স্ট্যাফোর্ড এলাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

নীলি আহমাদের মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটির নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।