Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর মডেল থানা থেকে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগম (৩৫)কে ঢাকার কেরানীগঞ্জ থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

গ্রেপ্তার হওয়া হাসিনা বেগম মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান তাকে আটক করেন। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে হাজতখানা না থাকায় পুলিশি হেফাজতে বারান্দার একটি কক্ষে রাখা হয়েছিল হাসিনাকে। রাত দেড়টার দিকে তিনি কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার রমজান আলী সজল ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।