Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথায় খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও সাশ্রয়ের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করে উদ্বৃত্ত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ খালের মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার অংশ পুনঃখননের জন্য ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি।

প্রকল্পটি উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় জানায়, তিন মাসব্যাপী খননকাজে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ও পরিবহনসহ সব ব্যয় নির্বাহ করে এবং কাজের গুণগত মান বজায় রেখেও ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। পরে নিয়ম অনুযায়ী ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়মিত তদারকির কারণে কোনো ধরনের অপচয় হয়নি। ফলে নির্ধারিত মান বজায় রেখেই কম ব্যয়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খালগুলো পুনঃখননের ফলে বর্ষাকালে জলাবদ্ধতা কমবে, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে এবং প্রাকৃতিকভাবে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। তাই এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর যে অর্থ অবশিষ্ট ছিল, তা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।