Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, চার কর্মীকে সম্মাননা

কোটালীপাড়া(গোপালগঞ্জ )প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ )প্রতিনিধি

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সুজিত পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাজাহান সিরাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা আব্দুর রহমান শেখ রেহান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম।

বক্তারা বলেন, জনসংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে শিক্ষিত, দক্ষ, সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাদের অধিকার, স্বপ্ন ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন আরও সহজ হবে।

আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ চারজন কর্মীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।