Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৩, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকারের অংশ হিসেবে এ আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।

সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার জন্য গত ১২ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে থাকা শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রম ৯ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করতে হবে। কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের তথ্য সংযুক্ত করবেন।

আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার প্রকাশ করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতার একক বিভাগে রয়েছে দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় বিভাগে থাকবে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য এবং বিতর্ক।

এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের পাশাপাশি দাবা, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, কারাতে, ফুটবল, টেবিল টেনিস ও ভলিবলসহ বিভিন্ন দলীয় খেলায় অংশগ্রহণের সুযোগ থাকবে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সময়সূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।