Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

দক্ষিণাঞ্চলে সরকারি সফরে সড়কপথে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে শিবচর, টেকেরহাট, রাজৈর, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভূরঘাটাসহ একাধিক স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সড়কের পাশে অবস্থান নেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

সফরকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।