Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে রেললাইনের মাঝের বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৩, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল রেললাইনের মাঝখানে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। টানা দুই দিন ধরে চলমান এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও দুর্গন্ধ দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগর গড়ার লক্ষ্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানার নির্দেশনায় রেললাইনের মাঝের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রোববার সকাল থেকে বর্জ্য পরিদর্শক মো. মাহমুদুল হাসান, মো. ইমরান খান এবং বর্জ্য সুপারভাইজার মেহেদী হাসান মৃদুলের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, রেললাইনের মাঝখানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশে মাছির উপদ্রব বেড়ে যায় এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী ও ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

বর্জ্য পরিদর্শক মো. মাহমুদুল হাসান বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য অপসারণের পর এলাকাটি দুর্গন্ধমুক্ত ও পরিবেশবান্ধব হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় স্থানীয়দেরও যেখানে-সেখানে বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।