Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানের ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৩, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের সিএম (Certification Marks) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেড-এর বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড-এর বিরুদ্ধে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয়-বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।

এ সময় ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন, প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।