Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় ক্রিকেট দলের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্রিকেট দলের মাঝে খেলার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের প্রতিভা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুবায়ের আহমেদ হিলালী (ইমন) এবং উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই।

বক্তারা আরও জানান, কেন্দুয়ার খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে উপজেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।