Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​

এ কে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের বাসিন্দা মো. হুমায়ুন কবীর তার পৈতৃক ও মৌরসি সম্পত্তি জবরদখল এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি ভূমিদস্যু চক্র তার পিতার নামে রেকর্ডকৃত জমি অবৈধভাবে দখলের পায়তারা করছে এবং পরিকল্পিতভাবে তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করছে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হুমায়ুন কবীর জানান, তাহিরপুরের চালিয়াঘাট মৌজায় তার প্রয়াত পিতার নামে রেকর্ডভুক্ত প্রায় ৫ একর ২৫ শতক জায়গা রয়েছে। কিন্তু একটি চক্র অবৈধভাবে এই জায়গা থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছে। প্রতিবাদ করলে চক্রটি তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

​তিনি আরও অভিযোগ করেন, গত ১১ জুলাই একটি চক্র তার ছোট ভাই নারজেল হোসেনের ছবি ব্যবহার করে মানববন্ধনের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে। তিনি বলেন, তার ভাই একজন সরকারি চাকরিজীবী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। পারিবারিক সম্পত্তি গ্রাস করার হীন উদ্দেশ্যে এবং তার ভাইয়ের সম্মানহানি করে চাকরি নষ্ট করার লক্ষ্যে চক্রটি পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করার পরও প্রতিকার না পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই হয়রানি বন্ধে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।