জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বপনকে (একাপেয়ে স্বপন নামে পরিচিত) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের ওই শিশুকে একা পেয়ে স্বপন ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে শিশুটির স্বজন ও স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপনকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ স্নেহাশীষ রায় জানান, “স্বপন নামে একজনকে আটক করা হয়েছে। শিশুটির পরিবারকে সব ধরনের আইনগত সহযোগিতা প্রদান করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
শিশুটির শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

