Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হয়ে গড়ে উঠতে হবে: কালীগঞ্জে ইউএনও এটিএম কামরুল ইসলাম

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ এবং বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসনি আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর পারভীন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বড় পর্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে খালেকুজ্জামান বাবলু বলেন, পরিবেশ রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমিন শাহী ও মনিরা বেগম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।