Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, রথ পরিক্রমা, মহাপ্রসাদ বিতরণ এবং ঐতিহ্যবাহী রথের মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের সুসজ্জিত রথ আলফাডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এ সময় শত শত ভক্ত রথের রশি টেনে শোভাযাত্রায় অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রথ পরিক্রমা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই পুনর্যাত্রা (উল্টো রথ) অনুষ্ঠিত হবে। রথযাত্রার দিন থেকে পুনর্যাত্রা পর্যন্ত প্রতিদিন রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রনেন্দু বিশ্বাস বলেন, ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দঘন পরিবেশে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার বিশ্বাস, উপদেষ্টা কার্তিক চন্দ্র দাস, ডা. সুমন রায়সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।