Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো জগন্নাথদেবের দুটি রথযাত্রা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদীর পলাশ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের দুটি পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু ও কিশোর-কিশোরী অংশ নেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে “জয় জগন্নাথ” ধ্বনি, শঙ্খধ্বনি ও হুলুধ্বনির মধ্য দিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে রথযাত্রা এগিয়ে চলে। এ সময় ভক্তরা দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সম্প্রীতি এবং কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

ঘোড়াশাল জগন্নাথ মন্দির থেকে সুধাময় বণিকের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টায় একটি রথযাত্রা শুরু হয়ে প্রায় এক কিলোমিটার দূরে পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, বরাবো রামসীতা মন্দির থেকে শুরু হওয়া অপর রথযাত্রাটি শত শত ভক্তের অংশগ্রহণে পলাশের জিনারদী কালীমন্দিরে গিয়ে শেষ হয়।

আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি হবে। রথযাত্রা উপলক্ষে পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে সাতদিনব্যাপী শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ, নিমাই সন্ন্যাস পালা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রথযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

আয়োজকরা জানান, ঘোড়াশাল জগন্নাথ মন্দিরের রথযাত্রা ২০১০ সাল থেকে হরেকৃষ্ণ বণিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে। অপরদিকে, বরাবো রামসীতা মন্দিরের রথযাত্রা শুরু হয় ২০০৮ সালে। শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।