Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি অর্থের বিনিময়ে করা হয়েছে বলে অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় দৌলতদিয়া মাছ বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন সরদার। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এ সময়ে প্রশাসন ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে নির্যাতন, হামলা-মামলা এবং কারাবরণের শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি গঠিত ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অতীতে কৃষক দলের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বরং তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সুবিধা নিয়েছেন। বর্তমানে তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুবকে প্রভাবিত করে কমিটির গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে নেতারা নবগঠিত কমিটি বাতিল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, “যাদের হাতে সংগঠনের নেতৃত্ব নিরাপদ মনে করেছি, তাদের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। বাহাউদ্দিন সরদার সাধারণ সম্পাদক থাকাকালে ইউনিয়নের একটি ওয়ার্ড কমিটিও গঠন করতে পারেননি। তারা পদ-পদবী প্রত্যাশা করেছিলেন, কিন্তু তা না পাওয়ায় এখন ভিত্তিহীন অভিযোগ করছেন। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুবের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।