Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

Link Copied!

নাদিম হায়দার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির আবহে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এবং স্থানীয় ভক্তবৃন্দের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার দানিয়াপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার উদ্বোধন করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. দুলাল দত্ত।

আয়োজকরা জানান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে বিদেশে অবস্থান করায় তিনি অংশ নিতে পারেননি।

রথযাত্রায় বিভিন্ন বয়সী ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ভক্তিমূলক পরিবেশনায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা মহোৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের ধর্মীয় আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।