Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় ট্রেনের চাকায় কাটা পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

খালিয়াজুরি(নেত্রকোনা) প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরি(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা শহরে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের মামা লিলু মড়ল জানান, বৃহস্পতিবার ছুটি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে করে রিফাত বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ভোরের দিকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে শুক্রবার সকালে রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় হাওর এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

খবর পেয়ে নেত্রকোনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।