Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

ফরিদপুর প্রতিনিধি 
জুলাই ১৭, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর নবনির্বাচিত জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। অতীতের বিভিন্ন সংসদ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন ও সমালোচনা থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের সুযোগ আরও বিস্তৃত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, “জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম প্রধান ক্ষেত্র। আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সংসদই তার দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল—উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।”

সফরকালে ডেপুটি স্পীকারের উপস্থিতিতে একটি সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম এবং ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ডেপুটি স্পীকার ভাঙ্গায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।