Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা অনুষ্ঠিত

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সাদুল্যাপাড়া নদীর তীরবর্তী মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উত্তর সাদুল্যাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীরগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য বিয়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়াকে বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তির এই যুগে নতুন প্রজন্ম ধীরে ধীরে গ্রামীণ খেলাধুলা ও লোকজ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তাই এ ধরনের আয়োজন তাদের শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।”

তিনি আরও বলেন, “সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐতিহ্যবাহী খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলাকার মানুষকে একত্রিত করে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছি।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খানসামা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত রূপালী ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শামসুল আলম, সমাজসেবক মো. নূর আলম সিদ্দিক এবং মো. আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।