Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ১০ লিটার দুধে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন দুই ফুটবলপ্রেমী যুবক। এ উপলক্ষে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে নিজেদের নতুন সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

জানা যায়, ওই দুই যুবক হলেন রাতইল ইউনিয়নের বাসিন্দা হাসিব মুন্সি ও ওহিদুল শেখ। তারা দীর্ঘদিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তারা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।

হাসিব মুন্সি ও ওহিদুল শেখ বলেন, “মেসির অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্ব আমাদের মুগ্ধ করেছে। তাই আমরা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতেই ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছি।”

ঘটনাটি দেখতে স্থানীয় শতাধিক মানুষ সেখানে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।