Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সম্মাননা পাওয়া রমণীকান্তকে বিআরডিবির ফুলেল শুভেচ্ছা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘ ৫৫ বছর ধরে বিনা বেতনে শিশুদের পাঠদান ও নৈতিক শিক্ষা দিয়ে আসা প্রবীণ শিক্ষক রমণীকান্ত বেপারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের বাসিন্দা রমণীকান্ত বেপারীর দীর্ঘদিনের নিঃস্বার্থ শিক্ষা-সেবার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এ অর্জনে তাকে অভিনন্দন জানাতে বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বুধবার তাঁর নিজ বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে রমণীকান্ত বেপারীকে বিআরডিবির কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়কালে বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তাঁর ৫৫ বছরের শিক্ষা-সেবার ভূয়সী প্রশংসা করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত, বিআরডিবির মাঠ সংগঠক মোসা. শাহিদা আক্তার, খাদিজা আক্তার, মো. নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, রমণীকান্ত বেপারীর দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের বিনা বেতনের শিক্ষা-সেবা এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।