Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভীমরুলির ভাসমান পেয়ারা হাটে ঘুরতে গিয়ে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর পর্যটক

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির বিখ্যাত ভীমরুলির ভাসমান পেয়ারা হাটে ঘুরতে গিয়ে খালে গোসলের সময় আমগাছ থেকে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কিশোর পর্যটক।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর সানি হাওলাদার (১৩) রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর থেকে ট্রলারযোগে ১৫ সদস্যের একটি দল ভীমরুলির ভাসমান পেয়ারা হাটে ভ্রমণে আসে। ঘোরাঘুরির পর দুপুরে খাবার শেষে দলের অন্য সদস্যদের সঙ্গে ভীমরুলির খালে গোসল করতে নামে সানি। একপর্যায়ে সে খালের পাড়ের একটি আমগাছে উঠে সেখান থেকে পানিতে ঝাঁপ দেয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় ডুবুরিদের সহযোগিতায় খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।