Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভূয়া নিয়োগের অভিযোগে শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর মহিলা আলিম মাদরাসায় বিধিবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়ে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিমের সহায়তায় বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ অক্টোবর জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকায় বাংলা বিষয়ের প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ছিল ২০১৫ সালের ১ নভেম্বর।

অভিযোগে বলা হয়, আবেদনের নির্ধারিত সময় শেষ হওয়ার আট দিন পর, অর্থাৎ ৯ নভেম্বর প্রকাশিত শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে মোস্তাফিজুর রহমান আবেদন করেন। পরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর নিয়োগ বোর্ড গঠন করে পরদিন ২৪ ডিসেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি ২৬ ডিসেম্বর মাদরাসায় যোগদান করেন।

পরে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনি এমপিওভুক্ত হন। অভিযোগকারীদের দাবি, বিধিবহির্ভূত নিয়োগের মাধ্যমে তিনি সরকারি কোষাগার থেকে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা উত্তোলন করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, “আমি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদন করেছি। আমার নিয়োগ সম্পূর্ণ বৈধ।”

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিমও অভিযোগ নাকচ করে বলেন, “সব ধরনের নীতিমালা অনুসরণ করেই নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগে কোনো অনিয়ম হয়নি।”

এ বিষয়ে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ অভিযোগের বিষয়ে এখনো কোনো তদন্ত শুরু হয়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।