Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১৬ হাজার পিস ফেন্সিডিল ধ্বংস করল প্রশাসন

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জব্দ করা ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে এসব ফেন্সিডিল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জানা যায়, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক কারবারিদের কাছ থেকে ১৫১টি মামলার মাধ্যমে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মামলার আলামত হিসেবে দীর্ঘদিন মালখানায় সংরক্ষিত থাকার পর আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হয়। এ কাজে জেলা ফায়ার সার্ভিসের একটি দল সহযোগিতা করে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, “২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে ১৫১টি মামলায় জব্দ করা মোট ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আজ আইনানুগ প্রক্রিয়ায় সকলের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।