Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৪৯ টি বাইসাইকেল বিতরণ

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৪৯ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে পোরশা উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫–২৬ অর্থবছরের আওতায় উপজেলার প্রাথমিক পর্যায়ের ১৬৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৯৮ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৬জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের জন শিক্ষার্থীকে ৪৯ টি বাইসাইকেল দেওয়া হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।