Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে আগুনে কৃষকের ঘর-গরু পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির একটি ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এতে কৃষক সোলেমান মিয়ার প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার খাষকাউলিয়া মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা জ্বলন্ত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও একটি গরু সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও সরু রাস্তা এবং রাস্তার দুই পাশের নিচু গাছের ডালের কারণে অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে সদস্যরা হেঁটে ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, দুর্গম ও সরু রাস্তার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় সমস্যা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সোলেমান মিয়া জানান, আগুনে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও একটি কম্বল প্রদান করেন।

এছাড়া বৃহস্পতিবার সকালে উপজেলার একটি শিক্ষক দম্পতির বাড়িতেও পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনায় কোনো আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।