Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য যবেদুর রহমান তরফদার বুধার দাফন সম্পন্ন

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন সদস্য যবেদুর রহমান তরফদার (বুধা)-এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন

মরহুম যবেদুর রহমান তরফদার ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক এবং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদারের পিতা।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৭৯ সালের ৭ জানুয়ারি ৫০ পয়সা চাঁদা দিয়ে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবরণও করেছেন। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও অবদান রেখে দীর্ঘদিন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমের ছেলে মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, তার বাবা সারা জীবন নীতি ও আদর্শের রাজনীতি করেছেন এবং কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় বান্দাইখাড়া ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় বান্দাইখাড়া সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।