হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে উপজেলার হরিরামপুর উত্তরপাড়া নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন সরকার ওরফে চান্দু (৪০)কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল খালেক ওরফে দবুর ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তির হেফাজত থেকে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

