নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ১৩৭ জন উপকারভোগীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. সেকেন্দার আলী, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক, চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৫৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের সরকারি সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

