Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে প্রথম IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের নির্বাহী কমিটি ঘোষণা

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্রথমবারের মতো IEEE Student Branch-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিভিত্তিক পেশাদারি সংগঠন IEEE-এর আনুষ্ঠানিক কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হলো।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এ কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামুখী চিন্তাভাবনা, নেতৃত্বের বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত সম্পৃক্ততার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

ঘোষিত কমিটিতে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমিমুল ইহসান। উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. রেজওয়ানুর রহমান ও আফসানা শারমিন শান্তা।

নির্বাহী কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল মিনহাজ। এছাড়া ভাইস চেয়ার (টেকনিক্যাল) এম. মিয়াদ ইসলাম নিয়ন, ভাইস চেয়ার (অ্যাক্টিভিটিজ) নাদিরা ফারজানা, ভাইস চেয়ার (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) মো. নিরব হোসেন, সেক্রেটারি মো. উমর ফারুক, যুগ্ম সেক্রেটারি জয়া ভৌমিক, কোষাধ্যক্ষ সোহেল মাতুব্বর, ওয়েবমাস্টার ইমরুল কায়েস, গ্রাফিক্স ডিজাইনার মাশরাফি ইসলাম মাহিম, পাবলিকেশন কো-অর্ডিনেটর নন্দিতা সাহা নিশি, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর (এমডিসি) দেবদাস রায়, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিশাত আনন অর্পা ও সানজিদা শরীফ উর্বী এবং সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম।

কাউন্সেলর মো. আমিমুল ইহসান বলেন, “IEEE শুধু প্রকৌশল নয়, বিশ্বের অন্যতম বৃহৎ পেশাদারি সংগঠন। IEEE Student Branch শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাবিপ্রবিতে যোগদানের পর থেকেই IEEE Student Branch প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম। শিক্ষার্থী ও সহকর্মীদের সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে ইইই ও সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করছি।”

চেয়ার আবদুল্লাহ আল মিনহাজ বলেন, “IEEE JSTU Student Branch প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রযুক্তি, গবেষণা এবং পেশাগত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। অনুমোদনের পর থেকেই আমরা বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করছি। ইতোমধ্যে দুটি অনলাইন ওয়েবিনার ও একটি হাইব্রিড সেমিনার সফলভাবে আয়োজন করা হয়েছে। সামনে তিন দিনব্যাপী একটি হ্যান্ডস-অন ওয়ার্কশপ এবং আরও একটি ওয়েবিনারের পরিকল্পনা রয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণার আগ্রহ ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক গ্র্যান্ট, অ্যাওয়ার্ড, গবেষণা এবং বৈশ্বিক পেশাগত নেটওয়ার্কের সুযোগ কাজে লাগাতে IEEE-এর সদস্য হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এই নির্বাহী কমিটির নেতৃত্বে জাবিপ্রবিতে IEEE-এর কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।