Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা

কুবি প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক হিসেবে প্রথমবারের মতো উপাচার্য নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. এম এম শরীফুল করীমকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. বনানী বিশ্বাস এবং সহ-আহ্বায়ক ছিলেন মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আজকের এই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বিভাগের প্রতি আমার আবেগ ও আত্মিক টান রয়েছে। উপাচার্যের দায়িত্ব গ্রহণের সময়ও আমি আমার বিভাগের সহকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলাম। তারা সবসময় আমার পাশে ছিলেন। বিভাগটি আগামী দিনে আরও উন্নতি করবে এবং স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে বলে আমি আশা করি।”

আহ্বায়ক অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “আমাদের বিভাগের একজন শিক্ষক আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে বিভাগ আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই, আমাদের বিভাগ একটি সত্যিকারের বহুসাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে উঠুক, যেখানে সাহিত্যচর্চার পাশাপাশি গান, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীরা সমানভাবে নিজেদের বিকশিত করার সুযোগ পাবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যাপক ড. এম এম শরীফুল করীম উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি তিনবার ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং পাঁচবার কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।