ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং আলোকসজ্জা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। এতে ৯ লাখ ৩৩ হাজার টাকা রাজস্ব উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পি, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সামু, সহ-সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী নাসির মঈদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

