Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদের ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ভাঙনপ্রবণ এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদীনের বিশেষ বরাদ্দে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জরুরি কর্মসূচির আওতায় প্রায় ১০০ মিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে চলমান নদীভাঙন সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি মীরগঞ্জ ফেরিঘাট ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ খান এবং সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল-আমিন, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন উদ্দিন শামীম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খান, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙন দীর্ঘদিন ধরে মীরগঞ্জ এলাকার মানুষের জন্য বড় উদ্বেগের কারণ। জরুরি ভিত্তিতে শুরু হওয়া এ প্রতিরোধমূলক কাজ এলাকাবাসীর জানমাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সহায়ক হবে। একই সঙ্গে নদীভাঙন রোধে দ্রুত একটি স্থায়ী প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।