Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং বিভিন্ন ঘটনার বিচার দাবিতে বক্তব্য দেন দলটির নেতারা।

শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

ফরিদপুর পৌরসভা শাখার আমির ড. এহসানুল মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবি জানান।

বক্তারা আরও বলেন, গণভোটের মাধ্যমে নির্ধারিত জনগণের রায় বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।