Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান)সহ মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টায় র‌্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতোয়ালী থানার গুহ লক্ষ্মীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ির লাশকাটা ঘর সংলগ্ন শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তার কক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন মোল্লা গুহ লক্ষ্মীপুর এলাকার মো. তারা মোল্লার ছেলে। র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।