Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সবুজের বার্তা ও নতুন স্বপ্নে জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ

জাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

নতুন স্বপ্ন, প্রত্যাশা ও সবুজের বার্তা নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ‘Freshers Reception 2026’ শীর্ষক এ আয়োজনে নবীনদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুম।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান।

নবীনবরণ অনুষ্ঠানে ছিল ভিন্নধর্মী আয়োজন। কেক কাটার পাশাপাশি প্রত্যেক নবীন শিক্ষার্থীর হাতে বিভিন্ন উপহারের সঙ্গে তুলে দেওয়া হয় গাছের চারা। শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায় নিয়ে তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন বন্ধু, নতুন পরিবেশ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তাদের মধ্যে ছিল নানা স্বপ্ন। কেউ ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন, আবার কেউ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া, ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দ, সাংবাদিক সমিতির ভিপি ও ডিবেটিং সোসাইটির জিএস ইয়াসির আরাফাত, বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও গ্রীণ ভয়েসের জিএস হুমায়ুন কবির এবং ম্যানেজমেন্ট সমিতির ভিপি মো. আশিক মিয়া।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবই, ক্লাস ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য দক্ষ ও যোগ্য করে তুলতে সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবীনদের উচ্ছ্বাস, শিক্ষকদের শুভকামনা এবং পরিবেশবান্ধব উদ্যোগের মধ্য দিয়ে ‘Freshers Reception 2026’ ম্যানেজমেন্ট বিভাগের নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের এক আনন্দঘন ও স্মরণীয় সূচনা হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।